1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
"মেলা হোক কিন্তু গাঁজা নয়" স্লোগানে মানবাধিকার অ্যাসোসিয়েশনের সাতমাথায় মানববন্ধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

“মেলা হোক কিন্তু গাঁজা নয়” স্লোগানে মানবাধিকার অ্যাসোসিয়েশনের সাতমাথায় মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৯ বার

আরমান হোসেন ডলার, (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ বগুড়া মহাস্থান গড়ে শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারের পবিত্রতা রক্ষায় শেষ বৈশাখের মেলাকে কেন্দ্র করে মাদক সেবন ও বিক্রয় বন্ধের দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা উদ্যোগে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা বেলা ১১ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন এর সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির আহবায়ক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির যুগ্ন আহবায়ক ডাঃ এ এস এম রায়হান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মাহাবুব জ্জামান খান মিলন, ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, মোছাঃ হাফসা পারভিন হ্যাপি, মোঃ আলিম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মুসাব্বির হোসেন শাফিন, প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, মোঃ ইমরান তালুকদার নিপু, মোঃ রিমন হোসেন, মোঃ নাঈম ইসলাম, মোঃ সেলিম কাজী, মোঃ আশরাফুল, মোঃ তোহা, মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফজলু প্রমুখ।

মানববন্ধন শেষে বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়, র্যাপিড একশন ব্যাটালিয়ান র্যাব-১২ কোম্পানি কমান্ডার এবং বগুড়া সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করা হয়।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com