1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ওসি তারিকুল ক্লোজড, নয়া ইনচার্জ মোজাহারুল  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ওসি তারিকুল ক্লোজড, নয়া ইনচার্জ মোজাহারুল 

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৩৮ বার

 

বগুড়ার নন্দীগ্রামে নয়া ইনচার্জ হিসেবে থানায় যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম। আগের ওসি তারিকুল ইসলামকে ক্লোজড করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

গত বুধবার রাতে থানার নবাগত ওসি দায়িত্বভার গ্রহণ করেন৷ এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সদস্যরা। নবাগত ওসি মোজাহারুল ইসলাম রংপুর জেলার বাসিন্দা। তিনি বগুড়া জেলা পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসার এক অফিস আদেশে তাকে থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। সম্প্রতি আগের ওসি তারিকুল ইসলামকে ক্লোজড করার বিষয়টি আলোচনায় আসে। অভ্যন্তরীণ কারণে তিনি পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

থানার নয়া ওসি মোজাহারুল ইসলাম বলেন, এ উপজেলায় মাদক, জুয়া, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ সব ধরনের অপরাধ প্রবণতা রোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com