1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯১ বার

বগুড়ার নন্দীগ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়িতে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলেছিল তানিয়া খাতুন (২৮) নামের গৃহবধূ।

সোমবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত তানিয়া খাতুন ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের প্রবাসী তানসেন আলীর স্ত্রী এবং দেওতা গ্রামের তবিবর রহমানের কন্যা।
স্থানীয়রা জানান, প্রবাসী তানসেন ছুটিতে দেশে এসে একমাস আগে আবারও মালয়েশিয়া গেছেন। শ্বশুর শাশুড়ি এবং দেবরের সঙ্গে এক বাড়িতেই থাকতেন গৃহবধূ। প্রতিদিনের মতো গত রোববার দিবাগত রাতে খাবার খেয়ে নিজের শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। প্রায় আট বছরের সংসার জীবনে প্রবাসী দম্পতি নিঃসন্তান ছিলেন। সন্তানের আশায় ডাক্তার কবিরাজের কাছে ছুটতেন তানিয়া। সন্তান না হওয়ার কারণে পারিবারিক কলহ বা বন্ধ্যাত্ব অপবাদের কষ্টে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com