1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের দায়ে জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের দায়ে জরিমানা

মোঃ মেহেদী হাসান, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৬৯ বার

 

বগুড়া-নাটোর মহাসড়কে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের দায়ে ৪জন ট্রাক ডাইভারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৬মে শুক্রবার বিকেলে উপজেলার সেলিনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ৪জন ট্রাক ড্রাইভারকে সতর্কতামূলকভাবে ১হাজার টাকা করে মোট ৪হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও মহাসড়ক হতে সকল ট্রাক অপসারণের ব্যবস্থা করা হয়।

দণ্ডপ্রাপ্ত গাড়িচালকগুলো হলেন ঝিনাইদহের আলাল উদ্দিন (৩১),চুয়াডাঙ্গার বদরউদ্দিন (৪৫),কুড়িগ্রামের আঃ মান্নান বাবু (৬৬) এবং যশোর জেলার সিরাজুল ইসলাম (৩৭)।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম।

সড়ক দখলমুক্তকরন ও দৈব দূর্ঘটনার জন্য দায়ী এসব কর্মকাণ্ড রোধে এবং অবৈধভাবে ট্রাক পার্কিং এবং কৃত্রিম যানজট এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com