
বিএম শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান : খুলনার রূপসায় অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রী কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের বিল্লাল শেখের পুত্র হালিম শেখ(৪০) ও একই গ্রামের হালিম শেখের স্ত্রী ডলি আক্তার (৩৫)।
পুলিশ জানায়,গতকাল রাত সাড়ে ১১ টায় পূর্ব রুপসা বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এস আই নকীব ইকবাল সঙ্গীও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা ব্যক্তিদের আটকে অভিযানে বের হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফাঁড়ি এলাকার ঢাকার রাস্তায় কাজী অফিসের সামনে দুজন মাদক বিক্রি করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ।এ সময় তাদের নিকট থেকে দেড় কেজি গাঁজা সহ হালিম শেখ ও স্ত্রী ডলি আক্তার কে গ্রেফতার করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাদের নামে একাধিক অভিযোগ রয়েছে। আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে খুলনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।