1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশে আর কোনো এক-এগারো হবে না : রাশেদ খান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশে আর কোনো এক-এগারো হবে না : রাশেদ খান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৮ বার

বাংলাদেশে আর কোনো এক-এগারো হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (২৪ মে) সকালে ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না। এসব গুজব ছড়িয়ে মূলত জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে। এসব কথা যারা বলছে, তারাই মূলত ১/১১ চায় কি না, সেটি নিয়ে সন্দেহ। কারণ তাদের আষ্টেপৃষ্ঠে আছে ১/১১ এর কুশীলবরা। তাদের পরামর্শেই এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে কি না, সেটি নিয়ে সন্দেহ সংশয় থেকে যায়।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক পথে যাত্রা কেউ থামাতে পারবে না, ইনশাআল্লাহ। আমাদের সবার প্রত্যাশা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে এবং নতুন ইতিহাস রচনা করবে। আর সেজন্য রাজনৈতিক সহনশীলতা ও ঐক্য অত্যন্ত জরুরি।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com