1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকা মহানগর উত্তর এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকা মহানগর উত্তর এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫২ বার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার ১৩ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেছে। কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইন।

সোমবার (২ জুন) মধ্যরাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কমিটিতে মোস্তাক আহমেদ শিশিরকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বাকি ১১ জন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

আকরাম হুসাইন গত অর্ধযুগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে ও শিক্ষার্থীর স্বার্থসংশ্লিষ্ট দাবিদাওয়া আদায়ের বিভিন্ন আন্দোলনের পরিচিত মুখ।

সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী একসময় ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তৎকালীন সরকার ও দলটির ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনের নেতৃত্বে থাকা আকরাম কারাবরণও করেছেন।

আকরাম হুসাইন বলেন, সমন্বয় কমিটির কাজ হবে ঢাকা মহানগর উত্তরের থানা পর্যায়ে এনসিপির কমিটি করা। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধনের আবেদনের শর্ত পূরণ কার্যক্রমের অংশ হিসেবেই সমন্বয় কমিটি করা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com