1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মার্চ টু সচিবালয় : জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মার্চ টু সচিবালয় : জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬৭ বার

সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ‘জুলাই ঐক্য’।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গেলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয়।

‘জুলাই অভ্যুত্থান’-পরবর্তীতে গঠিত বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘জুলাই ঐক্য’ এ কর্মসূচির আয়োজন করে। মিছিল শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মী জড়ো হন।সচিবালয়ের সামনে পৌঁছাতে না পারলেও মাউশির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন। ৪৪ জন আমলার তালিকা তুলে ধরে দ্রুত তাদের অপসারণের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার স্বৈরাচারী আচরণ করছে এবং ‘ভারতীয় স্বার্থরক্ষা’ করছে।

এ বিষয়ে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী সোমবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৪ জন আমলার একটি তালিকা প্রকাশ করা হয়। সেই সময় সরকারকে ৩১ মে পর্যন্ত সময় দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

জুলাই ঐক্যের অভিযোগ, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। উল্টো সাম্প্রতিক সময়ে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করছে, যা ‘জুলাই স্পিরিট’-এর পরিপন্থি বলে দাবি সংগঠনটির।

জুলাই ঐক্যের দাবি, সরকারপন্থি আমলাদের মাধ্যমে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’-এর পরিকল্পনা করা হচ্ছে, যার পেছনে ভারতীয় অ্যাজেন্ডা কাজ করছে। সংগঠনটি শেখ হাসিনাকে ‘ভারতীয় প্রক্সি’ উল্লেখ করে তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com