1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে ফেরার অনুরোধ আরইবির - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে ফেরার অনুরোধ আরইবির

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮৮ বার

পল্লী বিদ্যুৎ সমিতির যেসব কর্মী কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।

মঙ্গলবার (৩ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তায় বলা হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি সংবিধিবদ্ধ সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা/কর্মচারী দেশের প্রায় ৩ কোটি ৭০ লাখ বিভিন্ন শ্রেণির গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে বর্তমান দেশব্যাপী গ্রীষ্ম মৌসুমে এবং ঝড়-বৃষ্টিতে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে—যা মোটেও কাম্য নয়।

দেশের ৩ কোটি ৭০ লাখ গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করাসহ আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে, যেসব পবিস কর্মকর্তা/কর্মচারী অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন, অনতিবিলম্বে তাদেরকে স্ব-স্ব কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com