1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খালেদা জিয়ার সঙ্গে গণপূর্ত উপদেষ্টা ও রাজউক চেয়ারম্যানের সাক্ষাৎ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খালেদা জিয়ার সঙ্গে গণপূর্ত উপদেষ্টা ও রাজউক চেয়ারম্যানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৬৬ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম।

বুধবার (৪ জুন) খালেদা জিয়ার গুলশানে বাসভবন ফিরোজা তারা সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, তারা রাতে ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তিনি আরও বলেন, ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের নেতৃত্বে তারা তিনজন সাক্ষাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে শায়রুল কবির ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com