1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদুল আজহা উপলক্ষে মাহমুদুল হাসান শামীম-এর শুভেচ্ছা বার্তা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদুল আজহা উপলক্ষে মাহমুদুল হাসান শামীম-এর শুভেচ্ছা বার্তা

আরিফুল ইসলাম, বগুড়া
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৬৩ বার

গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা পরিষদের দক্ষিণপাড়া ইউনিয়নের সহ সভাপতি মাহমুদুল হাসান শামীম পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের মহান আদর্শ স্মরণ করিয়ে দেয়। আসুন, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং গরীব-দুঃখীর পাশে দাঁড়িয়ে সত্যিকারের ইসলামি মূল্যবোধ বাস্তবায়নে এগিয়ে আসি।”

তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে জাতীয় ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই কামনাই করছি। আল্লাহ আমাদের সকলের ত্যাগ কবুল করুন এবং দেশকে শান্তি, সমৃদ্ধি ও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাক।”

মাহমুদুল হাসান শামীম সকলকে নিরাপদ, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ ঈদ উদযাপনের আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com