1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডেঙ্গু নিয়ন্ত্রণে হ্যান্ড মাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করবে ডিএনসিসি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডেঙ্গু নিয়ন্ত্রণে হ্যান্ড মাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করবে ডিএনসিসি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮৫ বার

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করতে নুতন উদ্যোগ গ্রহণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেই লক্ষ্যে সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য হ্যান্ড মাইক, মেগাফোন ব্যবহার করবে সংস্থাটি।

বুধবার (১১ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে এসব হ্যান্ড মাইক, মেগাফোন কেনার কাজটি রিকোয়েস্ট ফর কোটেশনের (আরএফকিউ) মাধ্যমে বাস্তবায়নের জন্য দরপত্র মূল্যায়ন করতে ৬ সদস্যের কমিটিও গঠন করেছে সংস্থাটি। ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ৬ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাশাপাশি সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে।

কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ডিএনসিসির ভূগোলবিদ, স্বাস্থ্য কর্মকর্তা এবং ডিএনসিসির সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com