1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইউএনডিপির এশিয়ান মেয়রস ফোরামে ডিএনসিসি প্রশাসকের অংশগ্রহণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইউএনডিপির এশিয়ান মেয়রস ফোরামে ডিএনসিসি প্রশাসকের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫৪ বার

চীনের রাজধানী বেইজিংয়ের চায়না ওয়ার্ল্ড হোটেলে গত ১১ জুন থেকে অনুষ্ঠিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আয়োজিত এশিয়ান মেয়রস ফোরামে অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

এবারের ফোরামের প্রতিপাদ্য ‘সহযোগিতামূলক উদ্ভাবন: একটি নিম্ন-কার্বন নিঃসরণ ও টেকসই ভবিষ্যতের শহর নির্মাণ’।

শুক্রবার (১৩ জুন) ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, এই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তিনি ফোরামে টেকসই নগর উন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং নগর শাসনে উদ্ভাবনের ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন।

ফোরামের উদ্দেশ্য ছিল শহরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, কম কার্বন নিশ্চিত করতে উন্নয়ন কৌশল ভাগ করে নেওয়া এবং প্রযুক্তি ও অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে শহরগুলোকে সহায়তা করা। এবারের আয়োজনের আয়োজক ছিল ইউএনডিপির চীনে অবস্থিত প্রতিনিধিদপ্তর।

এশিয়া ও অন্যান্য অঞ্চল থেকে আসা ১৬টিরও বেশি শহরের মেয়র, শহর প্রশাসক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এই ফোরামে অংশগ্রহণ করেন।

ফোরামের মূল পর্বে প্রধান বক্তৃতা, ইন্টার‌্যাক্টিভ প্যানেল আলোচনা ও মেয়র সংলাপ অন্তর্ভুক্ত ছিল। অংশগ্রহণকারী শহরগুলোর মধ্যে ছিল— উলানবাটর (মঙ্গোলিয়া), বেইজিং (চীন), সিউল (দক্ষিণ কোরিয়া), সিঙ্গাপুর, ললিতপুর (নেপাল), কুয়ালালামপুর (মালয়েশিয়া), কলম্বো (শ্রীলঙ্কা), সুভা (ফিজি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (বাংলাদেশ), মালে (মালদ্বীপ), নমপেন (কম্বোডিয়া), এবং ভিয়েনতিয়েন (লাওস)।

এছাড়াও, ফোরামে অংশ নেন জাতিসংঘ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন, এশীয় উন্নয়ন ব্যাংক, সিটি নেট, চিংহুয়া বিশ্ববিদ্যালয় ও আরুপ এর প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পাঁচ শতরও বেশি আন্তর্জাতিক অংশগ্রহণকারী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com