
স্টাফ রিপোর্টার, বগুড়া: তারেক রহমানের স্বপ্নের পার্ক পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনে আফরোজ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সঙ্গে লন্ডনে ঐতিহাসিক বৈঠকের আলাপচারিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন ❝আমার বগুড়ায় একটি পার্ক বানিয়েছি❞।
বিষয়টি আমলে নিয়ে পার্কটি সংস্কার করার জন্য বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজ, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ মোশারফ হোসেন বগুড়ার শাকপালার মোড়ে অবস্থিত পার্কটি পরিদর্শন করেন।
এসময় পার্কটির সংস্কার ও সৌন্দর্য্য বর্ধনে নানান পরিকল্পান কথা জানান তারা।