1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬১ বার

স্টাফ রিপোর্টার:১৮ ই জুন দুপুর ২ টার দিকে খুলনা জেলার তেরখাদার আল জামিয়াতুল ইসলামিয়া তারবিয়াতুল উম্মাহ কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা মিলনায়তনে যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক এর আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিনী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র মহিলা মাদ্রাসার শিক্ষার্থীগণ দিনব্যাপী পবিত্র কুরআন শরীফ খতম দেন। পরে ডাক্তার জুবাইদা রহমানের কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কে এম মুস্তাক আহমেদ , মোহাম্মদ রবিউল ইসলাম লাখু , শেখ লালিম , মোহাম্মদ গোলজার আলম , মুন্না পারভেজ , ইমদাদুল হক , মোঃ মানি মোল্লা সহ আরো অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com