1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘দিনে বিএনপি রাতে আ. লীগ এমন লোকদের সদস্যপদ নবায়ন হবে না’ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘দিনে বিএনপি রাতে আ. লীগ এমন লোকদের সদস্যপদ নবায়ন হবে না’

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬২ বার

যারা দিনের বেলা বিএনপি করেছে আর রাতের বেলা আওয়ামী লীগ— এমন লোকদের দলের সদস্যপদ নবায়ন করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে তাদের সদস্যপদ ও নবায়ন হবে না।

বৃহস্পতিবার (১৯ জুন) উত্তরা পূর্ব ও উত্তরখানে দুইটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম পূরণ করতে না পারে। যদি আওয়ামী লীগের সাথে ছবি থাকে তার সদস্য ফরম নবায়ন করা যাবে না। গত ১৭ বছরে বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং আমাদের দলের যারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদের সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে।

তিনি আরও বলেন, এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারব। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পতিত আওয়ামী প্রেত্নাতারা তারা এখনও পর্যন্ত বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা নিয়ে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

লন্ডনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলেই কয়েকটি দলের মন খারাপ বলে মন্তব্য করেছেন আমিনুল হক।

উক্ত কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, যারা দুর্দিনে দলের পাশে ছিল না এবং আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল এমন লোকদের ভূলেও দলের সদস্য নবায়নের আওতায় আনা যাবে না।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন,
মহানগর উত্তর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com