1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাস্তা সংস্কারে বদ্ধপরিকর ভালুকা উপজেলা জামায়াত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাস্তা সংস্কারে বদ্ধপরিকর ভালুকা উপজেলা জামায়াত

মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান- ময়মনসিংহ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯০ বার

 

গতকাল রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী- ভালুকা উপজেলা শাখার আমির- ছাইফ উল্লাহ পাঠান ফজলুর নজরে পরে- ভালুকা উপজেলার অন্তরগত ভরাডোবা-সাগরদিঘি রোডে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এক পাশের পানি অপরপাশে রাস্তার উপর দিয়ে যায়, ফলে রাস্তায় গর্তের সৃষ্টি হয়ে দুর্ভোগ হচ্ছে। তিনি তাৎক্ষণিক ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভালুকা উপজেলা মৎস কর্মকর্তা মোঃ সাইদুর রহমানকে কল দেন। জনাব সাইদুর রহমান ঘটনাস্থলে এসে ভালুকা উপজেলা জামায়াতের আমির ছাইফ উল্লাহ পাঠান ফজলুকে সাথে নিয়ে রাস্তাটি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, জামায়াতে ইসলামীর নেতা, হাসানুল ইমাম মিতুল , সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের সংবাদ দাতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান মুঠোফোনে বলেন, “রাস্তাটি রোড্স এন্ড হাইওয়ে” র অধীনে। তবু আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে- বিকল্প পথে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করছি। দ্রুতই বিকল্প পথে পানি নিষ্কাশন হবে, ইনশাআল্লাহ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com