1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ, ৫ লাখ টাকা জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৬ বার

 

বগুড়া শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট আল ফাহাদ।

অভিযানে জাহাঙ্গীর স্টোর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম থেকে ২ হাজার ৬০০ কেজি বা প্রায় আড়াই টন মসলা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা। জব্দকৃত মসলাগুলোর মধ্যে রয়েছে জিরা, সাদা ও কালো এলাচ, দারুচিনি, তকমা এবং কিসমিস—সবই মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠান জাহাঙ্গীর স্টোরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “দীর্ঘদিন ধরে এসব মসলা গুদামে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। মেয়াদোত্তীর্ণ এসব পণ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে আমরা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখব।”

উদ্ধারকৃত মসলা জনসম্মুখে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com