
বগুড়া শাকপালার মোড়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি নেতা পরিচয় ধারী কামাল পোদ্দার প্রকাশ্যে সরকারি জমি দখল করে, সেখানে দোকান নির্মাণ করে ৮ লক্ষ টাকা পর্যন্ত পজিশন বিক্রি করে চলেছেন এবং প্রতিদিন ৫০০ – ৭০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে আসছেন, এখানে কোন প্রকার বৈধতা নেই, ছয় মাস অন্তর নিজের ইচ্ছামত ভাড়া বাড়িয়ে দেন তিনি। আর কেউ অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে দোকানের ডিট ক্যানসেল করার হুমকি দেন, এর পিছনে আরও ভয়ংকর একটি চিত্র হলো, কামাল পোদ্দার এর আপন ভাগিনা আহাদ আলী ভোল যিনি এলাকার পরিচিত মাদক কারবারি এবং নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিলেও কোন পর্যায়ে তার কোন দলের পদ নেই, মামা ভাগ্নে মিলে পুরো শাকপালা মোড়কে একটি ব্যক্তিগত ব্যবসায়িক দুর্গের রূপান্তরিত করে তুলেছেন,যেখানে দোকানদাররা মুখ খুলতে সাহস পাচ্ছে না, এই অবস্থায় প্রশাসনিক দৃষ্টি এড়িয়ে বছরে পর বছর ধরে বিএনপির নাম ভাঙ্গিয়ে যে দখলবাজি চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে এই চক্র, তা বগুড়ার রাজনৈতিক পরিবেশের জন্য নয়, জনসাধারণের নিরাপত্তা ও স্বাধীন ব্যবসায়ী অধিকার কে চরমভাবে লগ্ন করছে উল্লেখযোগ্য বিষয় এই কামাল পোদ্দার গত ১৫ বছরেও কোন বিএনপি’র মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেননি, অথচ এখন রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে পুরো এলাকা জিম্মি করে রেখেছেন। এখনো যদি এই অনিয়ম আর দখলদারির বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা নেওয়া না হয় তাহলে শীঘ্রই বগুড়ার বিএনপিকে বারবার বিতর্কের মধ্যে পড়তে হবে।