1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় গ্রাম্য সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, যৌথ অভিযানে ৩ জন গ্রেফতার সহ দেশীয় অস্ত্র উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় গ্রাম্য সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, যৌথ অভিযানে ৩ জন গ্রেফতার সহ দেশীয় অস্ত্র উদ্ধার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৩ বার

 

বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামে আজ সন্ধ্যায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ ২৩ জুন ২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এখলাস গ্রুপের লোকজন ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর ফলে উভয় গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে এ পর্যন্ত সংঘর্ষে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে রাম দা, চা পাতি (লোহার তৈরি দেশীয় অস্ত্র) সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পেছনের কারণ ও জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com