1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেরপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেরপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭২ বার

বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন) দুই নেতাকে গ্রেফতার করেছে।

সোমবার (২৩ জুন) ভোররাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে ও গাড়ীদহ ইউনিয়ন (পূর্বশাখা) আওয়ামী লীগের সহ সভাপতি সহিদ শাহজাহান (৫৪) ও একই গ্রামের আলহাজ¦ মো. আবেদ আলীর ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (৪৬)।

শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, তাদের গত ২৮ সেপ্টেম্বর দায়েরকৃত বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও নাশকতার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com