1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় জমজম ক্লিনিকে সিলগালা ও মেডিকেল ইকুইপমেন্ট জব্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় জমজম ক্লিনিকে সিলগালা ও মেডিকেল ইকুইপমেন্ট জব্দ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬২ বার

 

অবৈধ ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনার অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার বগুড়া ঠনঠনিয়া জমজম ইসলামিয়া ক্লিনিকে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের যৌথবাহিনীর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। আরো উপস্থিত ছিলেন, বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদী।
অভিযান চলাকালে প্রমাণ পাওয়া যায় যে, উক্ত ক্লিনিকটি কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। এছাড়াও ক্লিনিকটিতে মারাত্মক অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিভিন্ন দিক পরিলক্ষিত হয়।
পরে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং সেখান থেকে ২৩টি মেডিকেল ইকুইপমেন্ট বাজেয়াপ্ত করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের এই সমন্বিত অভিযান সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণে রাখছে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com