1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোকামতলায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও উপহার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোকামতলায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও উপহার বিতরণ

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া)
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৬ বার

 

মোকামতলা আদর্শ থানা শাখার উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ (২৪জুন) মঙ্গলবার বিকালে মোকামতলায় আদর্শ থানা শাখার আয়োজনে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের মধ্যে শিক্ষাসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

এইসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সাহিত্য ও আইন সম্পাদক রাসেল আহমেদ তিনি বলেন, “এইচএসসি জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। সাফল্যের জন্য প্রয়োজন পরিশ্রম, অধ্যবসায় ও নৈতিকতা। তোমরা আদর্শ নাগরিক হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে, এই আমাদের প্রত্যাশা।”

এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোকামতলা আদর্শ থানা সেক্রেটারি আঃ আলিম, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহিন, তৌহিদ মাধুর্য, ওয়াশিম আকরাম, তারেক রহমান সহ অন্যান্যরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com