1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কূটনীতি কেবল পুরুষের জন্য নয় : ব্রিটিশ হাইকমিশনার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কূটনীতি কেবল পুরুষের জন্য নয় : ব্রিটিশ হাইকমিশনার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬৫ বার

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, কূটনীতি কেবল পুরুষের জন্য নয়।

মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবসে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার।

সারাহ কুক বলেন, কূটনীতি কেবল পুরুষের জন্য নয়। আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবসে আমি আন্তর্জাতিক সম্পর্ক গঠনে কাজ করা নারীদের নিয়ে দিনটি উদযাপন করছি। আমি গর্বিত ঢাকায় এবং লন্ডনে নারী হাইকমিশনার দায়িত্ব পালন করছেন।

হাইকমিশনার সম্প্রতি যুক্তরাজ্যে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন।

প্রসঙ্গত, ২৪ জুন আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবস। এই দিনটিতে বিশ্বজুড়ে নারী কূটনীতিকদের অবদান ও গুরুত্ব তুলে ধরা হয়। ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দিনটিকে নারী কূটনীতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো, কূটনীতিতে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com