1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশে সংস্কার কাজের প্রোগ্রেস দেখে সবাই সন্তুষ্ট : অর্থ উপদেষ্টা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশে সংস্কার কাজের প্রোগ্রেস দেখে সবাই সন্তুষ্ট : অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬২ বার

আমাদের রিজার্ভ বাড়ার কারণে বাজেট সাপোর্ট আসছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, বাজেট সাপোর্ট হিসেবে আইএমএফ, বিশ্বব্যাংক থেকে অর্থ পাওয়া এবং রপ্তানি আয় মোটামুটি ভালো হওয়া ও ভালো রেমিট্যান্স আসায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বাংলাদেশে সংস্কার কাজের প্রোগ্রেস দেখে সবাই সন্তুষ্ট।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রিজার্ভ বাড়ার কারণ কী— সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, রিজার্ভ বাড়ার কারণে বাজেট সাপোর্ট আসছে। আর রপ্তানি আয় কিন্তু মোটামুটি ভালো এবং রেমিট্যান্স ভালো আসছে। যারা রেমিট্যান্স পাঠায়, ওদের কৃতিত্ব বেশি।

তিনি বলেন, আমি তো কয়েক জায়গায় গেছি। সামিটে গেলাম মক্কা, মদিনায়, ওরা সাধারণ নাগরিকরা (প্রবাসী বাংলাদেশি) বলে, স্যার আপনারা আছেন বলে আমরা টাকা পাঠাচ্ছি। আগে টাকা পাঠালে কোথায় যেত, ওরা নিজেরাই জানত না। আশা করি পরবর্তী সরকারে যারা আসবেন, ওরা এটি কন্টিনিউ করবেন।

আইএমএফ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের একটা সময় প্রকাশ পাওয়ায় আইএমএফসহ সবাই সন্তুষ্ট হয়েছে। আইএমএফ আমাকে প্রশ্ন করেছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি, হবে না। ওরা চিন্তা করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না? আমরা তো বলেছি হবে। রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এএফডি, এআইআইবি লোন অ্যাপ্রুভ করেছে। মোটামুটি বাংলাদেশে সংস্কার কাজের প্রোগ্রেস দেখে সবাই সন্তুষ্ট।

তিনি বলেন, রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, এডিবি অ্যাপ্রুভ করেছে, গত পরশু এআইআইবি বিরাট একটা অঙ্ক অ্যাপ্রুভ করেছে। আমাদের সংস্কার কার্যক্রমের যে প্রগ্রেস, তারপর অর্থনৈতিক খাতে আমরা যেটা করেছি, তারা সন্তুষ্ট বলে কোনো এজেন্সি এখনো পেন্ডিং নেই। আইএমএফ থেকে লেটেস্ট এসেছে ১.৩ বিলিয়ন ডলার।

উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগটা একটু স্লো আছে। কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে বাজেট সাপোর্ট আসার কারণে ফরেন রিজার্ভটা বেড়ে গেছে। পাশাপাশি রপ্তানিটা এখন মোটামুটি ভালো। রেমিটেন্স আসছে ভালো। সৌদি আরবে গিয়ে জানলাম, সাধারণ নাগরিকরা আমরা আসছি বলেই টাকা পাঠাচ্ছে। আগে তারা টাকা পাঠাতে স্বস্তি পেত না। টাকা পাঠালে কোথায় যায় কী হয়— এগুলো নিয়ে তাদের অস্বস্তি ছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com