1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রথযাত্রা উপলক্ষ্যে যেসব নির্দেশনা দিলো ডিএমপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রথযাত্রা উপলক্ষ্যে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৯ বার

সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রথযাত্রা নিয়ে নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭ জুন অর্থাৎ শুক্রবার বিকেল ৩টায় সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা এবং ৫ জুলাই অর্থাৎ শনিবার বিকেল ৩টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

২৭ জুন রথযাত্রা এবং ৫ জুলাই উল্টো রথযাত্রার রুট :

স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, স্বামীবাগস্থ ইসকন মন্দির, জয়কালী মন্দির থেকে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী থেকে ঢাকেশ্বরী মন্দির।

ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে আগামী ২৭ জুন এবং ৫ জুলাই শনিবার বর্ণিত সড়কসমূহ বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com