1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ফুটপাত দখল জেরে ছুরিকাঘাত, সেই শ্রমিকের পা বিচ্ছিন্ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ফুটপাত দখল জেরে ছুরিকাঘাত, সেই শ্রমিকের পা বিচ্ছিন্ন

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৪ বার

 

বগুড়া শহরের ফুটপাতে দোকান বসানোর জেরে প্রতিপক্ষের ছু’রি’কা’ঘা’তে আহ’ত কাটনারপাড়ার লেদ শ্রমিক নাজমুলের (১৬) ডান পা কেটে ফেলা হয়েছে। বর্বরোচিত হা’মলায় জড়িতদের গ্রে’প্তার করে দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার দুপুরে শহরের সাতমাথায় আয়োজিত মানববন্ধনে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপস্থিত সবাই আবেগাপ্লুত ছিলেন। ব্যানারের কাছে বসে ছিলেন ছুরিকাঘাতে পঙ্গু হওয়া নাজমুল। সে থমকে থমকে বলছিল, আমার এক পা কেটে ফেলেছে। প্রতিবন্ধী হয়ে গেছি, সংসারের হাল ধরতে গিয়ে বোঝা হয়ে গেলাম। দরিদ্র বাবা-মায়ের এক ছেলে ও এক মেয়ে। ভাই প’ঙ্গু হলে সংসারও প’ঙ্গু হয়ে যায়। লেদে কাজ করে জীবিকা নির্বাহ করতেন নাজমুল। সে শহরের উত্তর কাটনারপাড়া হটু মিয়া লেনের জাহাঙ্গীর আলমের ছেলে।

স’ন্ত্রা’সী হা’মলার বর্ণনা দিতে গিয়ে অঝোরে কেঁদে ওঠেন মা নাদিরা বেগম ও দাদী জাহানুর বেওয়া। মানববন্ধনে বক্তব্য রাখেন কাটনারপাড়ার সালমান ইসলাম, তরিকুল ইসলাম, চাচা আমিনুল ইসলাম, ইউসুফ মন্ডল, আদর শেখ, চাচাতো ভাই আসিফ মন্ডল, রানা শেখ, সাগর হোসেন ও ফুফু রুমি বেগম।

গত ১৫ মে শহরের সাতমাথা এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে সুলতানগঞ্জপাড়া এলাকার নতুন ব্রীজের মোড়ে লেদ শ্রমিক নাজমুলকে ছু’রি’কা’ঘা’ত করা হয়। তার ডান পায়ের পেছনে রণকাটা গু’রুতর র’ক্তাক্ত জখম করে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আ’হ’ত নাজমুলের দাদী জাহানুর বেওয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ১৬ মে বগুড়া সদর থানায় মা’মলা দায়ের করেন। পরবর্তীতে ঢাকা প’ঙ্গু হাসপাতালে নাজমুলের শরীর থেকে ডান পা কেটে বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছে পরিবার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com