1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে বৃষ্টিতে সড়ক ধসে পড়ায় চলাচল ব্যহত ঝুঁকিতে ব্রিজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে বৃষ্টিতে সড়ক ধসে পড়ায় চলাচল ব্যহত ঝুঁকিতে ব্রিজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬০ বার

সাবিত হোসেন,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ  ভারী বৃষ্টি বর্ষণের ফলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ছোট হরিপুর এলাকার একটি সড়ক ভেঙে পড়েছে। সংস্কারের অভাবে ওই সড়কে যাতায়াত ব্যবস্থা ব্যহত হচ্ছে।

এর আগে গত সোমবার দিনগত রাতে টানা ভারী বৃষ্টিতে ধসে পড়ে সড়কটি।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট চেয়ারম্যানকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছোট হরিপুর থেকে মোকামতলা-গুজিয়া সড়ক পর্যন্ত দুই জায়গায় বৃষ্টিতে সড়ক ধসে পড়েছে। এর মধ্যে করতোয়া নদী সংলগ্ন ব্রিজের কাছে মারাত্মকভাবে ধসে পড়ে ঝুঁকির মুখে ব্রিজটি। ধসের কারণে ওই সড়কে যানবাহন চলাচলে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগী পরিবহনে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। যাতায়াতের জন্য বিকল্প কোনো পথ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

ছোট হরিপুর গ্রামের গৃহবধূ শান্তনা বেগম বলেন, গত সোমবার এই গ্রামে একটা বিয়ে অনুষ্ঠিত হয়। ওইদিন রাতে বৃষ্টিতে সড়ক ভেঙ্গে যাওয়ার কারণে বিয়ের গাড়ি যেতে পারেনি। তিনদিন পরে কৃষি জমির মধ্য দিয়ে ট্রাক্টরের সাহায্যে গাড়িটি টেনে নিয়ে যায়। তিনদিন পার হয়ে যাচ্ছে অথচ এই রাস্তা মেরামতের কোনোই উদ্যোগ নেয়া হচ্ছে না।

একই গ্রামের আসিফ আকন্দ বলেন, রাস্তা নিয়ে আমরা যে কি বিপদে আছি তা আর বলে বুঝাতে পারবো না। ঢাকায় আমাদের এক প্রতিবেশী মারা যায়। সেই লাশ বাড়িতে নিয়ে আসতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। ভাঙ্গা রাস্তা সংস্কার না করার কারণে লাশবাহী এম্বুলেন্স বাড়িতে আসতে পারেনি। পরে গ্রামের লোকজন গিয়ে ধসে পড়া রাস্তার ওখান থেকে প্রায় আধা কিলোমিটার পথ খাঁটিয়ায় করে লাশ বাড়িতে নিয়ে এসেছে। এই রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এবিষয়ে মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা আক্তার প্রত্যাশা প্রতিদিন কে জানান, আমি স্থানীয় লোকজনদের বলেছি আপনারা শ্রমিক দিয়ে রাস্তা মেরামত করেন, বিষয়টি আমি দেখবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com