1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা,থানায় অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা,থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৪ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সিঙ্গা বাড়ইপাড়া গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম হামলার শিকার হয়েছেন। হামলায় তিনি মাথায় আঘাত পেয়ে আহত হন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় তিনি শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, বাড়ইপাড়া গ্রামের একটি সরকারি খাস জলাশয় স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান (৩৮) লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। তবে ওই জলাশয়কে কেন্দ্র করে তার সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার (২৭ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে মেহেদী হাসান পুকুরে মাছের পোনা ছাড়তে গেলে একদল ব্যক্তি বাধা দেয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে সাংবাদিক আরিফুল ইসলাম ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা তার ওপর চড়াও হয়। প্রথমে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তিনি গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করে।

হামলাকারীরা তার মাথায় আঘাত করে গুরুতর আহত করে এবং তাকে ভিডিও ধারণ করতে বাধা দেয়। এমনকি তার মোবাইল ফোনের ক্যামেরার দিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়, যা তার প্রাণনাশের সম্ভাবনা তৈরি করে।

ঘটনার পর আহত সাংবাদিক থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com