
ক্যান্টনমেন্টের মুল ফটকের সামনে, ক্যান্টনমেন্টের লেকে লাশ ভাসা দেখে শাজাহানপুরকে বেশ অনিরাপদ মনে হচ্ছে। হত্যা, চুরি, ছিনতাই, মাদক সবমিলিয়ে অনিরাপদ শাজাহানপুর।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর বাড়ি বগুড়া জলেশ্বরিতলা নূর মসজিদ সংলগ্ন এলাকার তৌফিকুর রহমানের পুত্র হাসিন রায়হান সৌমিক (৩০) নিখোঁজের তিন দিন পর আজ রবিবার বগুড়া শাহজাহানপুর উপজেলার বি ব্লক এলাকায় লেকের পানিতে ভাজছে লাশ।
নিহতের নাম হাসিন রায়হান সৌমিক (৩০)।
সৌমিক গত ২৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০ টায় বাসা থেকে হাটার উদ্দেশ্যে বের হন। নিখোঁজের ৩ দিন পরে বগুড়া মাঝিড়া ক্যান্টনমেন্টের লেকেরপাড় পুকুরে ২৯ জুন (রবিবার) সকাল আটটায় তার ভাসমান লাশটি উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ। নিহত রায়হান সৌমিক বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার তৌসিফুর রহমানের ছেলে।