1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গণঅভ্যুত্থান-বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে ভিডিও বার্তা দেবেন খালেদা জিয়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গণঅভ্যুত্থান-বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে ভিডিও বার্তা দেবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৪ বার

গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিডিও বার্তা দেবেন। একই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, চীন মেত্রীতে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। একই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন ও ড. নাহরিন খান।

এর আগে গতকাল চীন মেত্রী অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির কর্মসূচিতে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে। এই কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত হবে। এখানে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com