1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশিষ্ট ক্রীড়া সংগঠক,কৃতি ফুটবলার ও লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ'র পিতা'র দাফন সম্পন্ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক,কৃতি ফুটবলার ও লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ’র পিতা’র দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬৯ বার

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার : ২ রা জুলাই বাদ যোহর খুলনা জেলার তেরখাদা উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কৃতি ফুটবলার, লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ’র পিতা, বিশিষ্ট সমাজসেবক ও তেরখাদার পূর্ব কাটেঙ্গা নিবাসী আলী আহমেদ মোল্যার দাফন সম্পন্ন হয়।

এর আগে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২ রা জুলাই রাত ১টার দিকে খুলনার একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৫ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর জীবদ্দশায় তেরখাদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে সাথে জড়িত থেকে নিরলস সেবা প্রদান করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

তাঁর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু , লন্ডন প্রবাসী ও মরহুম আলী আহমেদ মোল্যার জৈষ্ঠ্য পুত্র মোঃ আরিফ বিল্লাহ , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে এফ এম হাবিবুর রহমান , মোঃ রবিউল হোসেন , মোল্যা মাহবুবুর রহমান , মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , সরদার আব্দুল মান্নান , মোঃ সাজ্জাদ হোসেন নান্টা , শরীফ নাঈমুল হক , মোল্যা হুমায়ুন কবির , তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান , বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস , মোঃ মিল্টন হোসেন মুন্সী , কে এম মোস্তাক আহমেদ , মোঃ লালিম শেখ , এ্যাডঃ মোঃ শহীদুল ইসলাম , এস কে নাসির আহমেদ , উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লাবু ইসলাম , ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ , ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী , জামায়াত নেতা আব্দুস সামাদ লিটন , মোঃ সোহাগ মুন্সী , চৌধুরী মেহেদী হাসান।

অনুষ্ঠানে এছাড়াও আলেম ওলামা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com