1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ভুয়া ডাক্তার ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ভুয়া ডাক্তার ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৫ বার

 

বগুড়ায় ভুয়া ডাক্তার বিভিন্ন ডিগ্রি ব্যবহার ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ জুলাই) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম এবং সদর সেনানিবাসের ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে ভুয়া প্রেসক্রিপশন ও রিপোর্ট প্রদান করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির মালিক এমবিবিএস ডিগ্রিধারী হলেও নিজের নামের সঙ্গে বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও সেখানে ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও প্রমাণিত হয়েছে।
এসব অনিয়মের দায়ে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা. এস কে সাজেদুল আলমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য নিয়ে এমন প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com