1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আজ একটা সুযোগের জায়গায় এসেছি, এটা হারানো যাবে না - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আজ একটা সুযোগের জায়গায় এসেছি, এটা হারানো যাবে না

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৩ বার

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, অনেক প্রাণের বিনিময়ে আমরা আজ এখানে বসতে পেরেছি। সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে। সেটাই যেন আমাদের দিকনির্দেশক হয়। অনেক প্রাণের বিনিময়ে, অনেক অত্যাচার-নিপীড়নের পরে আমরা আজ একটা সম্ভাবনার জায়গায়, সুযোগের জায়গায় এসেছি। এই সুযোগ হেলায় হারানো যাবে না।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ আরও বলেন, প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয় অমীমাংসিত থেকে গেছে সেসব নিয়ে সবাই মিলে আলোচনার জন্য আমরা অগ্রসর হবো। আলোচনার পরে যদি সবাই একমত হন, তাহলে আমি আশা করি, আমরা একটি সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটি হবে সবচেয়ে ইতিবাচক দিক। আলোচনার মাধ্যমে সফলভাবে আমরা দিনটা শেষ করতে পারবো।

আজকের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। আজকের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com