1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সরকারের প্রতি আস্থার প্রতিফলন চায় পল্লী বিদ্যুৎ সমিতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সরকারের প্রতি আস্থার প্রতিফলন চায় পল্লী বিদ্যুৎ সমিতি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ চলমান সংকট নিরসনে সরকারের প্রতি আস্থার প্রতিফলন চায় পল্লী বিদ্যুৎ সমিতি।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ সংকট নিরসনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পল্লী বিদ্যুৎ সমিতি থেকে এক বার্তায় জানানো হয়, আরইবি-পিবিএস সিস্টেমের যুগোপযোগী সংস্কারের দাবিতে চলমান আন্দোলন গত ৫ জুন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের আহ্বান এবং বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৩০ জুন পর্যন্ত স্থগিত করা হয়। বিদ্যমান সংকটের গুরুত্ব উপলব্ধি করে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গত ১৭ জুন আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সব সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়নের লক্ষ্যে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি এরই মধ্যে কাজ শুরু করলেও অপেক্ষাকৃত সহজ এবং স্বল্প সময়ে নিষ্পত্তিযোগ্য বিষয় বিশেষ করে মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের পুনর্বহাল, লাইনক্রুদের হয়রানিমূলক বদলি স্থগিতসহ সব হয়রানিমূলক বদলি আদেশ পুনর্বিবেচনা, সাময়িক বরখাস্ত ও সংযুক্তদের পদায়ন ইত্যাদি ক্ষেত্রে কমিটির কার্যকর তৎপরতা এখনো দৃশ্যমান নয়।

এছাড়া আন্দোলনের কারণে কর্মস্থলে যোগদান করতে না পারা ৫ জন লাইনক্রুর বিষয়টিও আজও নিষ্পত্তিহীন রয়েছে। অপরদিকে চলমান সংকট সমাধানে আন্তরিক না হয়ে বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তকে উপেক্ষা করে সমিতিগুলোর কর্মপরিবেশ পুনরায় অস্থিতিশীল করার লক্ষ্যে আরইবি বিভিন্ন ধরনের উসকানিমূলক অপতৎপরতা চালাচ্ছে।

দীর্ঘ প্রায় এক মাস অতিক্রান্ত হলেও কোনো একটি বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান দৃশ্যমান না হওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে বার্তায় বলা হয়, আমরা বিশ্বাস করি কমিটির পাশাপাশি আরইবি কর্তৃক সমাধানযোগ্য বিষয়গুলো অতি দ্রুত নিষ্পত্তি করা হলে সমিতির কর্মপরিবেশ স্বাভাবিক হবে। কর্মী অসন্তোষ হ্রাস করতে অপেক্ষাকৃত সহজ বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য অনুরোধ করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com