1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘‌বেচারা ঘাড় মটকে দিতে চেয়েছিল, নিজেরই ঘাড় মটকে গেছে’- নওফেলের উদ্দেশ্যে পিনাকী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘‌বেচারা ঘাড় মটকে দিতে চেয়েছিল, নিজেরই ঘাড় মটকে গেছে’- নওফেলের উদ্দেশ্যে পিনাকী

মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৫ বার

সম্প্রতি পতিত আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিতে প্রভাবশালী সাবেক এ মন্ত্রীকে দেখা গেছে অনেকটা অস্বাভাবিক অবস্থায়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের পূর্বের ও বর্তমানের দুটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

পিনাকী তার পোস্টে লিখেছেন, ‘বেচারা তো কাদের যেন ঘাড় মটকে দিতে চেয়েছিল। এখন তো মনে হচ্ছে, নিজেরই ঘাড় মটকে গেছে। ওপরে হাসিনার মন্ত্রী থাকার টাইমের ছবি। নিচে পলায়নের বর্ষপূর্তির টাইমে।’ তিনি আরো বলেন, ‘বাকশালিরা কেমন শান্তিতে আছে, এটা এই ছবি দুটি দেখেই বোঝা যায়। ব্রাভো দেশবাসী। বাকশালিদের দৌড়ানির ওপরে রাখার জন্য।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com