1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পল্টনে অসহায় মানুষের মধ্যে জামায়াতের খাবার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পল্টনে অসহায় মানুষের মধ্যে জামায়াতের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৯ বার

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর পল্টন থানার বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা জামায়াতের উদ্যোগে খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমদ খানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন পল্টন থানার সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন ও এনামুল হক, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার আব্দুর রব।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। এই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হলে রাষ্ট্রীয় সব ব্যবস্থার সংস্কার করতে হবে। গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের দাবিই হচ্ছে আগে গণহত্যার বিচার ও তারপর নির্বাচন। তাই ইন্টেরিম সরকারকে খুনি হাসিনাসহ তাদের দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে যেনতেনভাবে একটি নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। এ দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবে না। জামায়াত জুলাই-আগস্টকে শুধু স্মরণ করতে চায় না, জামায়াত জুলাই চেতনা লালন ও ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে চায়।

ড. হেলাল উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামতের জন্য সংস্কারের উদ্যোগ নিয়েছে। জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারে সহযোগিতা করলেও একটি রাজনৈতিক দল ও তাদের মিত্ররা সহযোগিতার পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থে নিজেদের মতো করে সংস্কার চায়। জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলকে সুবিধা দেওয়ার জন্য হয়নি। দেশ ও জাতির কল্যাণে বৈষম্যহীন একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে রূপ দেওয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।

তিনি বলেন, জামায়াত শহীদদের চেতনাকে ধারণ করে এ দেশকে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র হিসেবে গড়তে ও জনগণের ৭ দফা দাবি আদায়ের জন্য আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করেছে। ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রের নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সেই সমাবেশে যোগদানের আহ্বান জানান জামায়াতের এ নেতা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com