1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় বারাসাত ইউনিয়ন মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় বারাসাত ইউনিয়ন মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৭০ বার

 

৫ ই জুলাই বিকেল ৩টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সভা স্থানীয় শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাঁন জুলফিকার আলী জুলু।

উদ্বোধক ছিলেন , জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম। প্রধান বক্তা ছিলেন , জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক স্বজল , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী , জেলা স্বোচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু , জেলা মহিলা দলের সহ-সভাপতি রেহানা ইসলাম ও পলি আক্তার , সাংগঠনিক সম্পাদক কাজী জাহেদা , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান , মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , মোঃ সাজ্জাদ হোসেন নান্টা , শরীফ নাঈমুল হক।

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন মুন্সী , মোঃ জামাল বিশ্বাস , বারাসাত ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ মোবাশ্বের আলম , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী।
সভায় বারাসাত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মহিলা নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন , বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে তৃণমূল পর্যায়ে জোরোশোরে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com