1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পিআর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড ভুয়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পিআর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড ভুয়া

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৯ বার

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভুয়া ফটোকার্ডে দাবি করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।’ তিনি এমন কোনো বক্তব্য দেননি। তার নাম ও ছবি ব্যবহার করে একটি মিথ্যা ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

শনিবার (৫ জুলাই) রাতে সিএ প্রেস উইং ফ্যাক্টস’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ঐকমত্য কমিশনের চলমান সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল (পিআর) পদ্ধতি নিয়ে আলোচনা করেছে ঠিকই, তবে এটি এখনো একটি পর্যালোচনাধীন বিষয়। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।

প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, ২৬ জুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সিইসি তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও নির্বাচনের তারিখ বা ভোটদান পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো- তিনি পিআর সিস্টেম গ্রহণের কোনো উল্লেখ করেননি।

পোস্টে বলা হয়, ‘পরবর্তী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হবে’— ভুয়া ফটোকার্ডে ড. ইউনূসের নাম ব্যবহার করে বহুল প্রচারিত এই দাবিটি মিথ্যা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com