1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শহীদ আব্দুল্লাহর ক্যানসার আক্রান্ত ভাইয়ের খোঁজ নিলেন তারেক রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শহীদ আব্দুল্লাহর ক্যানসার আক্রান্ত ভাইয়ের খোঁজ নিলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬০ বার

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি উপস্থিত থেকে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসার খোঁজ নেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বলেন, ‘বিএনপি সব সময় আপনার পাশে থাকবে। মানুষ হিসেবে আমরা সব সময় সাধ্যমতো আপনার পরিবারের পাশে আছি। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি, আগামীতেও করব। শুধু জিসানই নয়, সব শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে।

তিনি আরও বলেন, ‘আপনি একা নয়। আপনার ভাইয়েরা আপনার পাশে থাকবে। জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এ সময় তারেক রহমান জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বইসহ খেলনা উপহার দেন।’

এ সময় শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) সহ জিসানের মামা মো. আতিক।

গত বছরের ৫ আগস্টের গন-অভ্যুত্থানে শহীদ হন আব্দুল্লাহ বিন জাহিদ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com