1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭০ বার

বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কার আনতে বিশিষ্ট লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিতে বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মহাম্মদ আজমকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে।

এ কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম ইত্যাদি পর্যালোচনা করে, এর সার্বিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ দেবেন।

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। মহাপরিচালক, বাংলা একাডেমি এই কমিটিকে সব সাচিবিক সহায়তা দেবেন।

কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সব কার্যক্রম সম্পাদন করে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন— কবি, প্রাবন্ধিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, গবেষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশের অধ্যাপক সুমন রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিশিষ্ট কবি ব্রাত্য রাইসু, বিশিষ্ট কবি ও চিত্র পরিচালক মোহাম্মদ রোমেল, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক আ আল মামুন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গবেষক সাখাওয়াত টিপু, বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী রিফাত হাসান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক সমকালের সাংবাদিক এহসান মাহমুদ, বিশিষ্ট কবি ও সাংবাদিক কাজী জেসিন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, বিশিষ্ট লেখক ও অনুবাদক জাভেদ হুসেন ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ মুন্না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com