1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬৫ বার

এক‌দিনের সং‌ক্ষিপ্ত সফরে মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন। তার সফরে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, মঙ্গলবার ভো‌রে এক‌দি‌নের সফ‌রে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান ঢাকায় আস‌ছেন। ঢাকা সফরকা‌লে তি‌নি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে আলোচনা করবেন।

মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, মাত্র এক‌দি‌ন ঢাকায় অবস্থান কর‌বেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান। তি‌নি দেশটির প্রতিরক্ষা সংস্থার দেখভাল ক‌রেন। তার সফ‌রে প্রতিরক্ষা সহযোগিতা নি‌য়ে আলোচনা হ‌বে।

তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থা ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি)। সংস্থা‌টি প্রশিক্ষণ, গবেষণার মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিকাশ ও বিবর্তনের বিষয়ে ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের সমরাস্ত্র কেনাকাটা এবং বিনিয়োগের দেখভাল করে এসএসবি।

সং‌শ্লিষ্টরা জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্ক বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সহযোগিতা দিয়ে থাকে। গত সাত বছরে বারাক্তার টিবি–২ ড্রোনসহ অন্তত ১৫ ধরনের আধুনিক সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ।

তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধানের বুধবার (৯ জুলাই) ঢাকা ত্যাগ করার কথা র‌য়ে‌ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com