1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইন উদ্ধার, তিন কারবারি গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইন উদ্ধার, তিন কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ তিনজন কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় মাদক বিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। প্রাইভেটকার ও তাদের দেহ তল্লাশি করে ৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা- শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার রবিউল ইসলাম ভটের ছেলে শামিম আহম্মেদ সবুজ (২৮), একই উপজেলার জোকা মোল্লাপাড়ার শহিদুল ইসলামের ছেলে শিবলু হোসেন (২৮) এবং বেতগাড়ী লিচুতলা এলাকার শেখ রিয়াজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮)। তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com