1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধুনটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধুনটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৪ বার

 

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু সাঈদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত আবু সাইদ জোড়শিমুল গ্রামের বক্সা মন্ডলের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ জুন শুক্রবার রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে একই গ্রামের বক্সা মন্ডলের ছেলে লম্পট আবু সাইদ রাত ১ টার দিকে ঘরের দরজার রশি কেটে গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে। এরপর ঘুমন্ত গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পরনে থাকা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ ঘুম থেকে জেগে চিৎকার দিলে আবু সাইদ পালিয়ে যান। এ ঘটনায় ওই গৃহবধূ ৭ জুলাই আবু সাইদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, সোমবার বিকেলে গোপনে খবর পেয়ে জোড়শিমুল বাজার থেকে আসামি আবু সাইদকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com