1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গণিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা, বগুড়ায় শোকের ছায়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গণিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা, বগুড়ায় শোকের ছায়া

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫২ বার

১০ জুলাই ২০২৫ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় বগুড়ার শেরপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক মেধাবী স্কুলছাত্রী।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুমাইয়া আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মানবিক শাখার ছাত্রী এবং ওই এলাকার আব্দুল বারীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সুমাইয়া সব বিষয়ে ‘এ প্লাস’ অর্জন করলেও গণিতে ‘গোল্ডেন এ প্লাস’ পায়নি। এতে সে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। মাকে বিষয়টি জানিয়ে কান্নাকাটি করার পর সে নিজের কক্ষে চলে যায়। কিছুক্ষণ পর তার মা দুপুরের খাবারের জন্য ডাকতে গিয়ে সুমাইয়াকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়ার ফুফাতো ভাই সেলিম রেজা জানান, সুমাইয়া অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল এবং তার স্বপ্ন ছিল গোল্ডেন এ প্লাস পেয়ে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়া। গণিতে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় সে নিজেকে ব্যর্থ ভাবছিল। সেলিম রেজা বলেন, “ভাবতেই পারিনি সে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে।”
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনাটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ উল্লেখ করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com