1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার', মিরপুরের এডিসির বার্তা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার’, মিরপুরের এডিসির বার্তা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯৪ বার

চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী ও দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা লিখেছেন।

পোস্টে ক্ষুব্ধ ওই পুলিশ কর্মকর্তা লিখেছেন, মিরপুর এলাকায় (ঢাকার) চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকেসহ অ্যারেস্ট করব। সাবধান হয়ে যান, নাহলে হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেওয়া হবে। মাইনাস টলারেন্স।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তার পোস্টটিকে সমর্থন জানিয়ে পোস্টে ৪ হাজার রিয়েকশন, ছয় শতাধিক শেয়ার ও কমেন্ট পড়েছে।

মিরপুর এলাকায় চাঁদাবাজি, অবৈধ দখল এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এডিসি জাকারিয়ার এই পোস্টকে স্থানীয় রাজনৈতিক মহলে সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজদের পক্ষে তদবিরকারীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com