1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮২ বার

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সমানে যুবদলের নেতাকর্মীদের হাতে ব্যাবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের নৃশংসভাবে নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাতে এ বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি বুয়েট শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় তারা ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন; জুলাইয়ে হাতিয়ার, গর্জে উঠো আরেকবার; নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বুয়েট শিক্ষার্থীরা ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। সারা বাংলাদেশে চলমান চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তারা।

তারা বলেন, ভবিষ্যতে এরকম হত্যাকাণ্ড বন্ধ করতে প্রশাসনিক ও রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তা নাহলে দেশের জনগণ রাষ্ট্রের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com