1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে আজ অনুপস্থিত, বিএনপিকে হেফাজত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে আজ অনুপস্থিত, বিএনপিকে হেফাজত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬১ বার

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার দলটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বিবৃতিতে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশবাসী ও জুলাইর বিপ্লবী ছাত্র-জনতাকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে অবিলম্বে তার অঙ্গসংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে। পক্ষান্তরে, অন্তর্বর্তীকালীন সরকারকেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীতে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশে থাকা ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশের আমূল সংস্কার না হলে দেশে চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইনশৃঙ্খলার অবনতি হলে তার দায় সরকারও এড়াতে পারে না।

তারা বলেন, আমরা আগেও বলেছি, যেখানে সরকার ও প্রশাসন ব্যর্থ, সেখানেই দেশপ্রেমিক জনতা ও জুলাইর বিপ্লবী ছাত্র-জনতা এগিয়ে আসবেন। রাজনেতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জুলাইর ছাত্র-জনতাকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিএনপির নেতৃত্বের উদ্দেশে তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে আজ অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি ও খুনোখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অমানবিক সংস্কৃতি আমরা পার করে এসেছি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার গণআকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে এসেছে। আলেম সমাজ ও নতুন প্রজন্ম সেই বিপ্লবের প্রধান কারিগর। তাদের বিপ্লবী কণ্ঠ ও অদম্য আবেগ-অনুভূতিকে অবজ্ঞা করার পরিণাম ভালো হবে না। পরিবর্তিত এই নতুন বাংলাদেশে টিকে থাকতে হলে সুস্থ ও মানবিক ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। অন্যথায় নতুন বিপ্লবী প্রজন্ম দেশ ও জাতির স্বার্থে আবারও রাজপথে নামতে দ্বিধা করবেন না।

গেল বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।

এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। গতকাল সন্ধ্যায় এই মামলার দুই আসামিকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। হত্যা মামলার আরও দুই আসামিকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com