1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুরের কথা তুলে আনতে চাই’ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুরের কথা তুলে আনতে চাই’

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৪ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা ‘জুলাই পদযাত্রায়’ সারাদেশ ঘুরে মানুষের অন্তরের কথা শুনছি। ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুর –সবার কথা তুলে আনতে চাই।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশে –এই প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা ছিল অপরিসীম। এই দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের অমূল্য সম্পদ।

dhakapost

‘নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যব্যবস্থা ও নীতি-নির্ধারণে সম্পৃক্ত করতে হবে। সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামোতেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

তিনি আরও লেখেন, আররি ভাষায় দক্ষ এই জনগোষ্ঠী থাকা সত্ত্বেও আমরা মধ্যপ্রাচ্যের বিশাল বাজার হারাচ্ছি –এই সমস্যা দূর করতে আলেমদের সক্ষমতা কাজে লাগাতে হবে। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার সঙ্গে প্রতিটি গ্রাম-মহল্লায় তাদের গভীর সংযোগ রয়েছে, যা নতুন রাষ্ট্রগঠনে এক অমূল্য সম্পদ।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আমরা ‘জুলাই পদযাত্রায়’ সারাদেশ ঘুরে মানুষের অন্তরের কথা শুনছি। ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুর –সবার কথা তুলে আনতে চাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com