1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

 

বগুড়ায় বাড়ির গেইটের সামনে থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) সকালে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সজীব মিয়া। তিনি ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে। তার কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এইচএসসি পাশ করার পর সজীব মিয়া নেশার জগতে প্রবেশ করে৷ গতকাল রাতেও নেশা করার জন্য পাগলামি করে সজিব। রবিবার সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে গেইটের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়া নামে এক যুবকের মরদেহ তারই বাড়ির গেইটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কপালে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com